‘সংখ্যালঘুদের ওপর হামলার পরিণতি শুভ হবে না’

লোকসমাজ ডেস্ক॥ সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্ট’ ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি দেন। নিতাই রায় বলেন, সোজা আঙুলে ঘি উঠবে না। আজকে এ দেশে সংখ্যালঘুদের ওপরে যেভাবে অত্যাচার-নির্যাতন শুরু হয়েছে, সেই ৭২ সালে থেকে আজ পর্যন্ত যা তীব্রতর হয়েছে, সেই সংখ্যালঘুরা আজকে বিভিন্ন জায়গায় জায়গায় প্রতিবাদমুখর হয়ে উঠছেন।তিনি বলেন, ‘আমি শুধু এইটুকু বলতে চাই, এর (সংখ্যালঘুদের ওপর হামলার) ফল শুভ হবে না। শেখ হাসিনাকে চরম মূল্য দিতে হবে। তোমার পুলিশ, তোমার প্রশাসন এবং তোমার কুক্ষিগত বিচার ব্যবস্থার তোমাকে রক্ষা করতে পারবে না।’ সংগঠনের ঢাকা মহানগর সভাপতি সঞ্জয় গুপ্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, বিএনপির অমলেন্দু দাস অপু, জয়দেব জয়, সুশীল বড়ুয়া, আকাশ ঘোষ প্রমুখ।

ভাগ