ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার শিরোমণি বিআরটিসি ডিপোর সুপারভাইজার, আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (৬০) গত শুক্রবার ভোরে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ জুমা শিরোমণি শহীদ মিনার চত্ত্বরে নামাজে জানাজা শেষে তাকে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ আব্দুস সালাম, শেখ রেজাউল ইসলাম, শেখ হাসিবুল হাসান. মো. জাহিদুল ইসলাম, মোল্লা সোহরাব হোসেন, মোল্যা সোলায়মান, শেখ সিরাজুল ইসলাম, কাজী হুমাউন কবির, মো. এনামুল হক প্রমুখ। এদিকে বিএনপি নেতা রফিকুল ইসলামের মৃত্যুর সংবাদ পেয়ে দুপুরে তার বাসভবনে যান এবং শোকাহত পরিবারকে সান্ত¡না দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম।





