স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরীর পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরীর মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বিকেলে ফুলসারা ইউনিয়নের দরগাবরকাটি দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন, জাবালেনুর হাফেজিয়া মাদ্রাসার সুপার মাও. মো. শফিয়ার রহমান। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, চৌগাছা পৌরসভার মেয়র নূর উদ্দিন আল-মামুন হিমেল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি আতিয়ার রহমান, আলতাফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ ও সোলাইমান হোসেন, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির সোহেল, মাহাবুবুল আলম রিংকু, জসিম উদ্দীন, শাহাবুদ্দিন চুন্নু বড়মিয়া, তসলিমুর রহমান, আব্দুল মুজিদ, আওরঙ্গজেব চুন্নু, আব্দুর রশিদ, মামুন কবীর, কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম ও আনিছুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সামসুর রহমান টিয়া, আশিকুর রজমান, আলমগীর হোসেন, মনু হোসেন, প্রেসকাবের সভাপতি আলমগীর মতিন চৌধুরী, রিপোর্টার্স কাবের সভাপতি বাবলুর রহমান, এম হাসান মাহমুদ প্রমুখ।





