রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ ফ্রান্সে মহানবী হযরত মুহম্মদ স. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে শুক্রবার বিকেলে মণিরামপুর উপজেলার রাজগঞ্জে তাওহিদী জনতা চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে। ওই সমাবেশে হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি মামুনুর রশিদ, আবু হুরাইয়া, ডা. শরিফুল ইসলাম, হাফেজ আবু শাহিনুর রহমান। বক্তব্য শেষে রাজগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে তািেহদী জনতা।





