শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ॥ শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর সরকারি কলেজ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ‘নিজ বাড়ি নিজ হাসপাতাল করোনামুক্ত বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এ ক্যাম্পের আয়োজন করে। মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশবরেণ্য বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ এবং ইনজিনিয়াস হেলথ কেয়ার’র চেয়ারম্যান ডা. রাশিদুল হাসান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন কবীর, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) জাহিদুল আলম, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, সদর ইউপি চেয়ারম্যান মো. মশিয়ার রহমান প্রমুখ।





