স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ স. কে অবমাননা এবং তাঁকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোর মনিরামপুরের কাশিপুর দরবার শরীফের উদ্যোগে বিােভ মিছিল হয়েছে। বাদ জুমা ওই দরবার শরীফের সামনে থেকে মিছিলটি বের হয়ে পাড়দীয়া বাজার প্রদক্ষিণ করে। এরপর সমাবেশে বক্তব্য রাখেন কাশিপুর দরবার শরীফের সভাপতি পীর হাফিজুর রহমান, মেহেদী হাসান, লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।





