মহানবী স. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চৌগাছায় বিক্ষোভ মিছিল- সমাবেশ অনুষ্ঠিত

এম এ রহিম, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় উলামা মাশায়েখ পরিষদের ব্যানারে প্রিয়নবী হযরত মুহাম্মদ স. এর ব্যঙ্গচিত্র নির্মাণ ও প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্স বিরোধী বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে এ বিােভ মিছিল ও সমাবেশ হয়। জুম্মার নামাজ শেষে মুসল্লি ও অংশ গ্রহণকারীরা চৌগাছা কামিল মাদরাসায় এসে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিশাল বিােভ মিছিল শুরু করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ভাস্কর্য মোড়ে সমাবেশে মিলিত হয়। চৌগাছার সর্বস্তরের মানুষ এই বিােভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা সভাপতি ও চৌগাছা কামিল মাদরাসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা আলী আকবার। এ বিােভ সমাবেশে বক্তৃতা করেন, জগদিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চৌগাছা কামিল মাদরাসা আরবি প্রভাষক আব্দুর রহমান, পাশাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাশাপোল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. আবু সাঈদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মাহবুবুর রহমান, আব্দুর রহমান, আবু বক্কর, হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা ইসলাম ও মহানবী (স.) এর বিরুদ্ধে কটূক্তি বন্ধে কঠোর শাস্তির আইন পাশ করার দাবি জানান। তারা ফ্রান্সের সাথে বাংলাদেশের সবরকম কূটনৈতিক স¤পর্ক ছিন্ন ও সে দেশের সকল পণ্য ক্রয়-বিক্রয় বর্জনের আহ্বান জানান।

ভাগ