শার্শায় ফেনসিডিলসহ আটক ১

স্টাফ রিপোর্টার॥ শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৩০২ বোতল ফেনসিডিলসহ কবির হোসেন (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব । আটক কবির হোসেন শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে। যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কবির হোসেনের বিরুদ্ধে ২০১৮ মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার সময় শার্শার পাকশিয়া বাজারের একটি রাইস মিলের সামনে থেকে ফেনসিডিলসহ হাতেনাতে কবিরকে আটক করা হয়।

ভাগ