কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ার কুমারখালী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে করাতকান্দি বিলের ধার থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে করাতকান্দি বিলের ধারে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটা হত্যা কিনা ময়নাতদন্তের পর জানা যাবে।





