ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি: বিএল কলেজ এর শিক্ষার্থী তাসনিয়া আফরোজ এর খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করলো খানজাহান আলী থানা পুলিশ । গত ৫ আগষ্ট কলেজ শির্ক্ষার্থী মোবাইল শিরোমনি এলাকা থেকে খোয়া যায় । ঘটনার দিনই তিনি খানজাহান আলী থানায় একটি সাধারন ডায়েরি করেন , এ সুত্রে খানজাহান আলী থানার এস আই লুৎফুর হায়দার ৩ নবেম্ভর মঙ্গলবার খোয়া যাওয়া মোবাইলটি বগুড়া থেকে উদ্ধার করেন। বুধবার রাত ৯ টায় খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস ও এস আই লুৎফুল হায়দার খোয়া যাওয়া মোবাইলটির মালিক এর স্বজন এর নিকট বুঝে দেন ।





