নড়াইল অফিস ॥ চলতি আমন মওসুমে নড়াইলে কৃষক অ্যাপের মাধ্যমে সরকারি খাদ্যগুদামে ধান ক্রয় প্রচারাভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ধান ক্রয় প্রচারাভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে প্রচারাভিযান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ মনিরুল হাসান, সমাজ সেবক গোলাম মোর্তজা স্বপন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল বিশ্বাস ও মাইজপাড়া ইউপি চেয়ারম্যান মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানে কষকদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক মিজানুর রহমান।




