ফুলতলা (খুলনা) অফিস ॥ মহানবী স. কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ফুলতলার জামিরা বাজার মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাও. সাইফুল হাসান খান, বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান সরদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্যা, ওসমান গনি সরদার, শাহাদাৎ বিশ্বাস, মাও. সরোয়ার হোসেন সরদার, আব্দুর রহমান ফকির, সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, শফিকুল ইসলাম বিশ্বাস, মাসুদুর রহমান সরদার, শেখ আ. হালিম, বাবলুর রহমান শেখ, মুরাদ হুসাইন, জহুরুল শেখ, মো. মনিরুল ইসলাম, আল মামুন বিশ্বাস প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ করে।



