স্টাফ রিপোর্টার ॥ আজ ৪ নভেম্বর, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ২০১৪ সাল থেকে ক্যানসারে ভুগছিলেন তিনি।
বিএনপির রাজনীতিতে আত্মনিবেদিত এই নেতা ঢাকা শহরের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে এক শক্তিশালী বলয় গড়ে তুলেছিলেন। নিজ দলের দুর্দিনেও তিনি ব্যক্তিগত ক্যারিশমায় নির্বাচনী বৈতরণী পার হওয়ার গৌরব অর্জন করেন এবং অধিকার আদায়ের রাজনৈতিক আন্দোলনে তিনি বার বার রাজপথে রক্ত ঝরিয়েছেন এবং কারা নির্যাতন ভোগ করেছেন। বার বার জাতীয় সংসদে নির্বাচিত হওয়া, বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন এবং পর পর দুই মেয়াদে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন সময়ে নিজের দতা, যোগ্যতার স্বার রেখেছেন।
বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছে দলটি। আজ ৪ নভেম্বর বেলা ১১টায় ঢাকার জুরাইন কবরস্থানে কুরআন খতম, ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ ও মুনাজাত অনুষ্ঠিত হবে। এ দিন মহানগরব্যাপী মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের উদ্যোগে এদিন বাদ আসর ব্রাদার্স ইউনিয়ন কাব মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামীকাল ৫ নভেম্বর ঢাকা মহানগর দণি বিএনপি এবং ৬ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপি পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচির আয়োজন করেছে। পারিবারিক আয়োজনে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম, দরিদ্রদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি নেয়া হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সর্বস্তরের মানুুুুুুুুষের প্রতি আহ্বান জানিয়েছেন তার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন।





