শিরোমণি ও ফুলবাড়ীগেটে পাঁচ প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা নগরীর শিরোমণি শিল্পাঞ্চল ও ফুলবাড়ীগেট বাজারে ভোক্তা অধিদফতরের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিরোমণি শিল্পনগরী ও ফুলবাড়ীগেট বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদফতর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় মিতালী ফুড ইন্ডাস্ট্রিজে পাউরুটিতে উৎপাদনের তারিখ অগ্রিম দেয়া এবং এমআরপি না থাকায় ১০ হাজার টাকা, শিরোমণি বাজার রফিক ফল অ্যান্ড বেকারিতে কসমেটিকস এর মেয়াদ উত্তীর্ণ এবং এমআরপি না থাকায় ৩ হাজার টাকা, ফুলবাড়ীগেট দারোগা বাজার রোডে রাকিব রাফিন ফার্মেসিতে ফিজিসিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয়ের জন্য ২ হাজার টাকা,ন্যাশনাল ড্রাগ হাউসে ৩ হাজার টাকা এবং চা ঘরকে নি¤œমানের চা বিক্রি করার জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার এবং সংরক্ষণ অধিদফতরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক সিকদার শাহিনুর আলম এর নেতৃতে অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদফরের সহকারী পরিচালক নাজমুল হাসান।

ভাগ