যশোরে ট্রাকে পিষ্ট হয়ে নারী নিহত

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পালবাড়ী মোড়ে গতকাল বিকেলে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। ভ্যানযোগে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক চাপায় শিলা ভদ্র (৩৫) পিষ্ট এক নিহত হয়েছেন। ভ্যানযোগে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে তিনি নিহত হন। পুলিশ জানিয়েছে, গতকাল বিকেলে ৫টার দিকে ওই শিলা ভদ্র ভ্যানযোগে আরিপপুর যাচ্ছিলেন। বিকেল ৬টার দিকে পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানের উপর থেকে ছিটকে তিনি রাস্তার উপর পড়ে যান। তখন ঘাতক ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ওই নারী হিন্দু সম্প্রদায়। শিলা ভদ্র ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার মলয় ভদ্রের স্ত্রী। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

ভাগ