কাজীরহাট (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জাতীয় শ্রমিকলীগের প থেকে থানা পুলিশের নবাগত ওসি খায়রুল কবিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় পৌর সদরের সরকারি কলেজ সংলগ্ন উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জাতীয় শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মনরুজুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মীর আব্দুল অদুদ মন্টু, যুগ্ম সম্পাদক মোকতার আলী, শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্য শেখ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক খন্দকার ফারুক হোসেন, সড়ক সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক লাল্টু হোসেন প্রমুখ।




