সাকিবকে বিরল সম্মান দিয়ে ক্রিকেট পাকিস্তানের পোস্ট
লোকসমাজ ডেস্ক ॥ সব ধরনের ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। সাকিবের এ নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত বুধবার। গত বৃহস্পতিবার থেকে তিনি আগের মতোই মুক্ত, খেলতে পারবেন সব ধরনের ক্রিকেট। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় উচ্ছসিত তার ভক্তরা। সাকিবকে নিয়ে ভক্তদের উম্মাদনা দেশ ছাপিয়ে বিদেশেও দেখা গেছে। তবে সবচেয়ে অভিনব কাজ করেছে পাকিস্তানের ক্রিকেটভিত্তিক ফেসবুক পেজ- ‘ক্রিকেট পাকিস্তান’। সাকিব তথা ক্রিকেট ভক্তদের নজর কেড়েছে সাকিবকে নিয়ে দেওয়া তাদের পোস্ট। গত রোববার ‘ক্রিকেট পাকিস্তান’ তাদের ফেসবুক পেজে একটি কার্টুনচিত্র প্রকাশ করে। এ কার্টুনচিত্রে যেখানে দেখা গেছে, সাকিব আল হাসান রাজার বেশে বসে আছেন, গায়ে বাংলাদেশের জার্সি থাকলেও মাথায় রাজাদের মতো মুকুট। আর দুই পাশে রয়েল বেঙ্গল টাইগারের গর্জনের ছবি। সাকিবের সামনে বিশ্বের সেরা কয়েকজন ক্রিকেটার বসে আছেন। সাকিবের দিকে মুখ দিয়ে বসে রয়েছে ভারতের হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, অস্ট্রেলিয়ার মার্কাস পিটার স্টইনিস, পাকিস্তানের ইমাদ, আফগানিস্তানের রশিদ খান ও মোহাম্মদ নবীসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার।
সাকিবকে নিয়ে দেওয়া এ ছবির ক্যাপশনে লেখা হয়েছে- দ্য কিং ইজ ব্যাক (রাজার প্রত্যাবর্তন)। ছবিটির কৃতজ্ঞতা হিসেবে দেওয়া আছে শাফায়েত জামিল নামে একজনের নাম। পোস্টটি কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। ইতিমধ্যে এ পোস্টে ২৩ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন। ছবিটি শেয়ার করেছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। ছবিটির নিচে ২ হাজারেরও বেশি মন্তব্য পড়েছে, এর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি। তারা ‘ক্রিকেট পাকিস্তান’কে ধন্যবাদ দিচ্ছেন ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন।
সেঞ্চুরিতে আকবরের আগমনী বার্তা
লোকসমাজ ডেস্ক ॥ এই তো দুইদিন আগে আকবর আলী বলেছিলেন, বিসিবি প্রেসিডেন্ট’স কাপ খেলে অনেক কিছু শিখেছেন। যেই বলা সেই কাজ! তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে ব্যর্থ হওয়া আকবর এইচপির হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেই করলেন বাজিমাত। আলোকিত সেঞ্চুরিতে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দিয়েছেন আগমনী বার্তা। গত সপ্তাহে নতুন কোচ টবি র্যাডফোর্ডের অধীনে এইচপি ইউনিটের ২৬ ক্রিকেটারের নিবিঢ় অনুশীলন শুরু হয়েছে মিরপুরের একাডেমিতে। এই ক্যাম্পের অংশ হিসেবে দুই দলে ভাগ হয়ে একটি দুই দিনের ম্যাচ ও একটি ওয়ানডে খেলবেন ক্রিকেটাররা।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে টিম ‘এ’ ও টিম ‘বি’। আগে ব্যাট করা টিম ‘এ’ আকবরের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৭ উইকেটে ৪০৬ রানে ইনিংস ঘোষণা করে। আজ মঙ্গলবার টিম ‘বি’ নামবে ব্যাটিংয়ে। দণি আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারাতে ব্যাট হাতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন আকবর। ঠাণ্ডা মাথায় ম্যাচ জেতানো অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান। আকবরকে নিয়ে তাই প্রত্যাশা অনেক। যুব বিশ্বকাপের অধিনায়ক বিসিবি প্রেসিডেন্ট’স কাপে সুবিধা করতে না পারলেও এইচপিতে কয়েক দিনের ক্যাম্পেই পরিণত ক্রিকেটারের মতো ব্যাটিং করলেন। সোমবার ১৬১ বলে ২০ চার ও ২ ছক্কায় খেলেছেন ১৩৬ রানের ঝলমলে ইনিংস। আকবর সেঞ্চুরি পেলেও ৬ রানের আেেপ পুড়েছেন ওপেনার শাহাদত হোসেন। চা বিরতির পর ৯৪ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। ১৬২ বলের ইনিংসটি তিনি সাজান ১৪ বাউন্ডারিতে। এই দুই ব্যাটসম্যান ছাড়া পরে এইচপিতে অন্তর্ভুক্ত হওয়া শামীম হোসেন পেয়েছেন হাফসেঞ্চুরি। ৪৬ বলে ৮ চার ও ৩ ছক্কায় শামীম ৬৭ রানের বিস্ফোরক ইনিংসটি খেলেন। এছাড়া ওপেনার তানজিদ হাসান তামিম ৩৫, মাহমুদুল হাসান জয় ৩০ ও আফিফ হোসেন ১২ রান করে আউট হয়েছেন। টিম ‘বি’র বোলারদের মধ্যে শরিফুল ইসলাম, রেজাউর রহমান ও শাহীন আলম ২টি করে উইকেট নিয়েছেন। নোমান চৌধুরী সাগর নিয়েছেন একটি উইকেট।
সংপ্তি স্কোর: টিম ‘এ’: ৮০ ওভারে ৪০৬/৭ (ডিকে.) ( আকবর ১৩৬, দিপু ৯৪, শামীম ৬৭, তামিম ৩৫, জয় ৩০, আফিফ ১২; রেজাউর ২/৬৩, শাহীন ২/৭১, শরিফুল ২/১০২)।
ক্রিকেটকে বিদায় বললেন ওয়াটসন
লোকসমাজ ডেস্ক ॥ আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন আগেই। তবে আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগগুলো খেলে যাচ্ছিলেন শেন ওয়াটসন। কিন্তু বয়সটা তো আর বসে নেই। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার এবার বিদায় বলার সিদ্ধান্ত নিলেন সব ধরনের ক্রিকেটকেই। ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন, চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সতীর্থদের নাকি এই বিদায় নেয়ার বিষয়টি জানিয়েছেন ওয়াটসন। যার অর্থ আগামী বছর আর আইপিএলে হলুদ জার্সিতে দেখা যাবে না মারকুটে এই অলরাউন্ডারকে। এবারের আইপিএলটা তেমন ভালো কাটেনি ওয়াটসনের। ১১ ম্যাচে ২৯.৯০ গড় এবং ১২১.০৫ স্ট্রাইকরেটে মোটে ২৯৯ রান করতে পারেন তিনি। পারফরম্যান্স তেমন ভালো না হওয়ায় চেন্নাই তাদের শেষ তিন ম্যাচে খেলায়নি অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে। এই ম্যাচগুলোর সবকটিই জিতে চেন্নাই।
বয়সটা ৩৯ পেরিয়েছে। ফর্মও আগের মতো নেই, চালিয়ে যাওয়াটা আর যৌক্তিক মনে করছেন না ওয়াটসন। চেন্নাই শিবিরের ঘনিষ্ট এক সূত্র ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানিয়েছে, ‘শেষ ম্যাচের পর ওয়াটসন যখন সিএসকে ড্রেসিংরুমে অবসর নেয়ার কথা বলছিলেন, খুব আবেগী হয়ে পড়েছিলেন। ওয়াটসন বলেন, এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারাটা তার জন্য দারুণ সম্মানের ছিল।’ আইপিএলের এবারের আসর থেকে বিদায় নেয়া প্রথম দল চেন্নাই। রোববার তারা কিংস ইলেভেন পাঞ্জাবের বিপে নিজেদের শেষ ম্যাচ খেলে। যে ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েও লাভ হয়নি, বিদায় যে আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইঙ্গিত দেন, আগামী মৌসুমে দলকে ঢেলে সাজানোর কথা ভাবছে ফ্র্যাঞ্চাইজি। সেেেত্র অনেক সিনিয়র ক্রিকেটারের না থাকার সম্ভাবনাই বেশি।
ব্রাজিল দলকে দুঃসংবাদ দিল রিয়াল মাদ্রিদ
লোকসমাজ ডেস্ক ॥ রিয়াল মাদ্রিদের মূল একাদশে সহজে জায়গা মেলে না এদের মিলিতাওয়ের। সের্হিও রামোসকে বিশ্রাম দেওয়া হলেই কেবল সুযোগ মেলে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের। আর এমনই দুর্ভাগ্য তাঁর, রামোস না থাকলে দিগ্?বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে গোটা রিয়াল দল। আর সে বাজে পারফরম্যান্সের দায়টা মিলিতাওর কপালেই জোটে। সপ্তাহের শুরুতে এবার ভিন্ন কিছু হয়েছে। উয়েস্কার বিপে তাঁকে সুযোগ দিয়েছিলেন জিনেদিন জিদান।
এদিন একটু ব্যতিক্রম ছিল পরিস্থিতি। সার্জিও রামোসের সঙ্গে জুটি বাঁধতে পেরেছিলেন মিলিতাও। তাঁর পারফরম্যান্সেও এর প্রভাব পড়েছে। সেদিন রিয়াল এক গোল খেলেও মিলিতাওয়ের পারফরম্যান্স নিয়ে খুব একটা প্রশ্ন ওঠেনি। এই ডিফেন্ডারের খেলা দেখে নির্ঘাত স্বস্তি পেয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। কাবে নিয়মিত সুযোগ না পাওয়া মিলিতাওকে নভেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য দলে ডেকেছিলেন তিতে। কিন্তু শনিবার পাওয়া স্বস্তি সোমবারেই উবে গেছে ব্রাজিল কোচের। কোভিড-১৯ ধরা পড়েছে মিলিতাওয়ের।
পাকিস্তানে ঋণ শোধের সিরিজে দ্বিতীয় সারির দল পাঠাবে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক ॥ করোনা মহামারির ভেতরে ইংল্যান্ডে সিরিজ খেলেছে পাকিস্তান। ঋণ শোধ করতে আগামী জানুয়ারিতে পাকিস্তান সফরে আসার কথা তাদের। স্বাগতিকদের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশরা। কিন্তু এ সফরে ইংল্যান্ড তাদের দ্বিতীয় সারির দল পাঠাবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান এহসান মানি।
কি কারণে পাকিস্তানে দ্বিতীয় সারির দল পাঠাবে ইংল্যান্ড, তার ব্যাখ্যায় এহসান মানি বলেন, ‘ইংল্যান্ডের মূল দল তখন শ্রীলঙ্কা সফরে থাকবে। একই সময়ে তারা পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে জন্য পাঠাবে বিশ্বকে এই বার্তা দিতে যে- পাকিস্তান এখন ক্রিকেট খেলার জন্য নিরাপদ। সফর চলাকালীন ইংল্যান্ডের শীর্ষ কর্তারাও আসবেন পাকিস্তানে।’
সবশেষ ২০০৫ সালে পাকিস্তান সফরে এসেছিল ইংল্যান্ড। ২০০৯ সালে লাহোর টেস্ট চলাকালীন শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলা হলে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়। ছয় বছর পর ২০১৫’র মেতে জিম্বাবুয়ে একটি টেস্ট সিরিজ খেলতে রাজি হয় পাকিস্তানে এবং সেটা লাহোরেই। এরপর সেখানে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশও সিরিজ খেলে এসেছে।





