মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স : মহিলা ও শিশু ওয়ার্ডে এসি-ফ্যান প্রদান উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মহিলা ও শিশু রোগিদের একটু ভাল সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে যশোরের মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি এসি, ১৫ টি ফ্যান, একটি সেল কাউন্টার মেশিন, কম্পিউটারসহ বিভিন্ন সামগ্রি প্রদান করেছেন। রোববার আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যান স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের কাছে এসব সামগ্রি তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা: আবু শাহিন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: শুভ্রা রানী দেবনাথ, আবাসিক মেডিকেল অফিসার ডা: অনুপ কুমার বসু, মেডিকেল অফিসার ডা:মোসাব্বিরুল ইসলাম রিফাত প্রমুখ। ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, উপজেলা চেয়ারম্যানের দেওয়া চারটি এসি মহিলা ওয়ার্ডে এবং ১৫টি সিলিং ফ্যান শিশু ওয়ার্ডে স্থাপন করা হবে। ফলে এখন থেকে মহিলা ও শিশু রোগিরা আরো ভাল সেবা পাবেন। উপজেলা চেয়ারম্যান নাজমা খানম জানান, মুজিববর্ষ স্মরনীয় করতে তিনি ইতিপূর্বে উপজেলার হাজারো প্রসুতি মায়ের জন্য নারকেল চারাসহ বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করেন। তিনি জানান, মুজিববর্ষে এবার তিনি জাইকার সহযোগীতায় মহিলা ও শিশু রোগিদের একটু ভাল সেবা দেওয়ার লক্ষ্যে এসি এবং ফ্যানসহ বিভিন্ন সামগ্রি প্রদান করলেন।

ভাগ