স্টাফ রিপোর্টার ॥ রোববার বিকেলে ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে বৃহত্তর বারান্দীপাড়া তাওহীদী জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোল্লাপাড়া মোড, বায়তুল মামুন জামে মসজিদে প্রাঙ্গন। সভাপতিত্ব করেন মুফতি শামসুর রহমান। বক্তব্য রাখেন, মুফতি আবু হুরাইয়রা, মাও. জিয়াউর রহমান, মুফতী শফীউল্লাহ, মুফতী, আবু দারদা, মাও. গোলাম আযম খান, মুফতী মহিউল ইসলাম, মুফতী ওলিউল্লাহ, মাও: শরীফুল ইসলাম, হা: মাও. আতাউর রহমান ও হাঃ সাইফুল ইসলাম।




