‘স্কুলে পড়ার সময় প্রিয়াংকার ছবি দেখতাম’

লোকসমাজ ডেস্ক॥ অধিকাংশ সময়ই বিভিন্ন বিষয় নিয়ে অভিনেতাদের নিশানা করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন কঙ্গনা। একইসঙ্গে মধুর ভান্ডারকর এর ছবি ফ্যাশন-এ অভিনয় করেছিলেন। সেই ছবির ১২ বছর পূর্ণ হল। তাই স্মৃতিচারণ করতে গিয়ে প্রিয়াংকার প্রশংসা করলেন বলিউডের রিভলবার রানি। প্রিয়াংকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নাকি দারুন ছিল। গ্ল্যামার ওয়ার্ল্ডে এক উঠতি মডেলের স্ট্রাগল করে জায়গা করে নেওয়ার গল্প বলেছিল ফ্যাশন। এই ছবির জন্য প্রিয়াংকা এবং কঙ্গনা দুজনেই পুরস্কার পেয়েছিলেন। এক সাক্ষাৎকারে কঙ্গনা প্রিয়াংকা সম্পর্কে বলেছিলেন, প্রিয়াংকা অসাধারণ। আমার তখন মাত্র ১৯ বছর বয়স। কিন্তু সেই সময়ই প্রিয়াংকা একজন তারকা। কিন্তু সে আমায় সাহায্য করেছিলেন। আমার খুব ভালো লাগতো কারণ আমি স্কুলে পড়ার সময় প্রিয়াংকার ছবি দেখতাম। আর ক্যারিয়ারের শুরুর দিকে ওর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম।

ভাগ