আলী আকবর টুটুল,বাগেরহাট ॥ . দীর্ঘদিন পরে মোংলা পৌরসভার নির্বাচনের জট খুলেছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য আর কোনো বাধা নেই। স্থানীয় সরকার বিভাগের নিদের্শনা অনুযায়ী সীমানা পুনঃনির্ধারণের পর ভোটার তালিকা পুনঃবিন্যাস শুরু করেছে উপজেলা নির্বাচন অফিস।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী মোংলা পৌর্ট পৌরসভার ওয়ার্ডের সীমানা পুনঃনির্ধারণ করে উপজেলা প্রশাসন। ১৪ অক্টোবর সীমানা নির্ধারণ (ওয়ার্ড পুনঃগঠন)সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। সেই অনুযায়ী ২১ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয় ভোটার তালিকা পুনঃবিন্যাসের জন্য নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে আব্দুলাহ আল মামুনকে প্রধান করে তিন সদস্য ভোটার তালিকা পুনঃবিন্যাস কমিটি করা হয়। কমিটির অপর দুই সদস্যরা হলেন, বুড়িরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক অমল কৃজ্ঞ রায় ও সহকারী শিক সুপ্রিয়া রায়।
ভোটার তালিকা পুনঃবিন্যাস কমিটির প্রধান আব্দুলাহ আল মামুন বলেন, স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী আমরা ভোটার তালিকা পুনঃবিন্যাসের কাজ শুরু করেছি। প্রত্যেক ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা তার ভোটার এলাকা নির্ধারণ করছি। ভোটার এলাকা নির্ধারণের জন্য আমরা স্থানীয় সার্ভেয়ার, মৌজা ম্যাপ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির সহযোগিতায় এ ভোটার এলাকা নির্ধারনণ করা হচ্ছে। আশা করি ১০ নভেম্বরের মধ্যে আমরা ভোটার তালিকা পুনঃবিন্যাসের কাজ শেষ করতে পারব। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. বেনজির আহম্মেদ বলেন, ভোটার তালিকা পুনঃবিন্যাস শেষে আমরা নির্বাচন কমিশনে পাঠাব। পরবর্তীতে নির্বাচন কমিশন সচিবলায়ের নির্দেশনা অনুযায়ী মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হবে।




