স্টাফ রিপোর্টার ॥ যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাই। ঐক্যবদ্ধ থাকলে যেকোনো নির্বাচনে জয়ী হওয়া সম্ভব। দেশেএকমাত্র আওয়ামী লীগ সরকারই শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে পারে। আওয়ামী লীগের কারণেই বাংলাদেশ আজ শান্তির নগরী হিসাবে পরিণত হয়েছে। আর এসব অর্জন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নাজমুল ইসলাম কাজলের নাগরিক শোকসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগ নেতা জিয়াউল হাসান হ্যাপী, রেজাউল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎ¯œা আরা মিলি, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদি হাসান, অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ আলম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সহ-সভাপতি এস এম নিয়ামত উল্লাহ, শহর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদি হাসান রনি, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতিয়ার রহমান সরদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার শহিদুল্লাহ, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, আবু তাহের আবুল সরদার, কামরুল ইসলাম টুটুল, আবু সাঈদ সরদার, জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি, ইকবাল হোসেন, জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল হামিদ ডাকু, উপজেলা যুবলীগের সাবেক সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুলফিক্কার আলী জুলাই প্রমুখ। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নিহত হন।




