নানা আয়োজনে যশোরে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল এ উপলক্ষে সংগঠনটি নানা কর্মসূচি পালন করে। এর মধ্যে ছিল, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন, শহীদদের প্রতিশ্রদ্ধা অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদীচী যশোর শাখার আয়োজনে বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উদীচীর উপদেষ্টা ও সংবাদপত্র পরিষদ সভাপতি একরাম-উদ-দৌলাহ্, সংগঠনের উপদেষ্টা অ্যাড ও সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যশোরের সভাপতি আবুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান বুলু, উদীচীর সহ-সভাপতি আব্দুল আফ্ফান ভিক্টর, সহসভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরু, মহিলা পরিষদের সহসভাপতি আফরোজা বেগম আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব প্রমুখ। আলোচনা শুরুর আগে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারেশহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। সেখানে সংগঠনের কর্মিদের শপথ বাক্য পাঠ করানো হয়।

ভাগ