ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা গতকাল সংগঠনটির পশ্চিম বারান্দীপাড়া কার্যালয়ে সম্পন্ন হয়। যশোর সদর থানা শাখা এ কর্মশালা আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সদর থানা শাখার সভাপতি আব্দুল গফফার। প্রধান আলোচক ছিলেন হযরত মাওলানা রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ দান করেন সংগঠনটির জেলা সভাপতি আলহাজ্ব মিয়া মো. আব্দুল হালিম, সেক্রেটারি হযরত মাওলানা মো. শোয়াইব হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মো. আব্দুর রশিদ প্রমুখ। বিজ্ঞপ্তি।





