রূপদিয়া (যশোর) সংবাদদাতা ॥ প্রেস কাব রূপদিয়ার নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি রবিউল খান সভাপতি ও দৈনিক সমাজের কথার প্রতিনিধি রাসেল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার দুপুরে প্রেস কাব রূপদিয়ার আহ্বায়ক কমিটির এক সভায় সভাপতি-সম্পাদকসহ ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নতুন কমিটি গঠিত হয়। প্রেস কাব রূপদিয়ার আহ্বায়ক আলমগীর কবিরের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোদাচ্ছের আলী, প্যানেল চেয়ারম্যান ফসিয়ার রহমান, ইউপি সচিব সিদ্দিক আলীর উপস্থিতিতে কাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে ত্রি-বার্ষিক মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাস্টার আকতারুজ্জামান (দৈনিক প্রতিদিনের কথা), সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সানি (দৈনিক খোলাকাগজ ও খানজাহান আলী), অর্থবিষয়ক সম্পাদক শাহীন আলম (দৈনিক যশোর), দফতর সম্পাদক মাস্টার কামরুজ্জামান নয়ন (দৈনিক জন্মভূমি), প্রচার সম্পাদক ইমরান হোসেন খান (দৈনিক প্রতিদিনের কণ্ঠ), কার্যনির্বাহী সদস্য আলমগীর কবির (দৈনিক লোকসমাজ), মুস্তাফিজুর রহমান (দৈনিক যশোর), রিয়াজ উদ্দিন তুহিন (দৈনিক প্রতিদিনের কণ্ঠ), আল-আমিন (জাতীয় দৈনিক ডেসটিনি), আব্দুল মজিদ, হাসিবুল ইসলাম (খানজাহান আলী), আসিফ খান, জহুরুল ইসলাম।




