কেশবপুরে দুর্গা পূজা উপলে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুরে রোববার সকালে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ স¤পাদক গৌতম রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, কেশবপুর থানার ওসি (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুল লতিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র সাহা, সাধারণ স¤পাদক সুকুমার সাহা, সুফলাকাটি ইউনিয়নের সাধারণ স¤পাদক প্রদত্ত বিশ্বাস ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম। কেশবপুর থানার ওসি (তদন্ত) শেখ ওহিদুজ্জামান জানান, আইন শৃঙ্খলা বিষয়ে নির্বিঘেœ দুর্গা পূর্জা উদযাপনে ৪ স্তরের সার্বিক নিরাপত্তার ব্যব¯’া করা হয়েছে এবং উপজেলা ব্যাপী পুলিশের ভ্রাম্যমাণ টিম সার্বণিক দায়িত্ব পালন করবে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, পূজা চলাকালীন সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারীর ব্যব¯’া গ্রহণ করা হয়েছে। এছাড়া করোনার কারণে স্বা¯’্যবিধি মেনে পূজা উদযাপন করার নির্দেশনা রয়েছে।

ভাগ