অভয়নগরে করোনায় মারা গেলেন এক বৃদ্ধ

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা আতিয়ার রহমান ফারাজী (৮২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার রাতে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় মারা যাওয়া আতিয়ার রহমান ফারাজীর ভাইপো ফারাজী মনির হাসান তাপস জানান, দীর্ঘদিন ধরে তার চাচা জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর জানা যায় তিনি পজিটিভ। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আলিমুর রাজীব জানান, উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ১৬জন রোগী মারা গেছেন।

ভাগ