শার্শার কায়বা ইউপি সদস্য কওছার আলীর ঘেরের পাড়ে গাঁজা চাষ!

আজিজুল ইসলাম,বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের সদস্য মহিষা গ্রামের কওছার আলীর বিরুদ্ধে গাঁজা চাষের অভিযোগ উঠেছে। তিনি গ্রাম থেকে আধা কিলোমিটার দূরে তার মাছের ঘেরের পাড়ে গাঁজার চাষ করছেন। কওছর আলী কায়বা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য। তিনি গোপনীয়ভাবে ঘেরের পাড়ে গাঁজার চাষ করছেন। স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে তিনটি গাঁজার গাছ তারা দেখতে পান। গাছগুলো খুব গোপনে ইউপি সদস্য পরিচর্যা করেন বলে গোপন সূত্রে জানা গেছে। মহিষা গ্রাম থেকে আধা কিলোমিটার দূরে মাছের ঘেরের পাড়ে কলাগাছের আড়ালে তিনটি গাঁজা গাছ লাগানো হয়েছে। গাছগুলো সহজে কারো চোখে পড়বে না। কওছার আলী বলেন, চার মাস হলো আমি ঘের লিজ নিয়েছি। বেশ কিছু দিন আগে কয়েক জন সাংবাদিক আমাকে শার্শার এক প্রোগ্রামে ঘেরে গাঁজা চাষের ব্যাপারে জানতে চেয়েছিলেন। আমি কিছু বলিনি। এর পর থেকে গাছগুলো কেটে দিতে চেয়েছিলাম। কিন্তু গাছগুলো তুলে ফেলা হয়নি । তিনি বলেন ছোট ছেলে রুবেল মাছের ঘের দেখা শোনা করে। আমি গাছগুলো কেঁটে ফেলে দেব । এ বিষয়ে শার্শা থানার কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ টিংকু বলেন, মেম্বার কি গাঁজা গাছ চেনে নাকি ? এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। শার্শা থানার অফিসার ইনরচার্জ বদরুল আলম বলেন, গাঁজা চাষ আইনের চোখে অপরাধ। আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যাবস্থা নেব ।

ভাগ