কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে যশোর সদরের রামনগর ইউনিয়র্নে বিভিন্ন পূজামন্ডপে পরিষদের পক্ষ থেকে অর্থ প্রদান করা হয়েছে। রবিবার সতীঘাটাস্থ পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান নাজনীন নাহারের সভাপতিত্বে ইউনিয়নের বলাডাঙ্গা পূজা মন্দির, বলাডাঙ্গা মায়ের মন্দির, সতীঘাটা বাজার সার্বজনীন পূজা মন্দির, কামালপুর শাহাপাড়া, খরিচাডাঙ্গা কালীতলা, খরিচাডাঙ্গা পালপাড়া, বাজুয়াডাঙ্গা, কুয়াদা বাজার, সিরাজসিংগা পূজা মন্দিরে পৃথকভাবে ৯টি মন্দিরের সভাপতি ও সম্পাদকের হাতে এ অর্থ প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা পূজা পরিষদ সভাপতি দুলাল সমাদ্দার, ইউপি সদস্য জাকির হোসেন, রাশেদ হোসেন, রফিকুল ইসলাম, মাহমুদ হাসান, আব্দুল গফুর, খাদিজা পারভীন প্রমুখ।




