কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ যশোর সদরের রামনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা, ধর্ষন ও আইনি বিষয়ের উপর বিট পুলিশিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্দ্যায় সতীঘাটাস্থ পরিষদের সামনে বিট অফিসার এসআই ইদ্রিসুর রহমানে সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন, রামনগর ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার, পুলিশ পরিদর্শক শেখ আবু হেনা মিলন। অন্যানের মধ্যে বক্তব্য দেন, রামনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোসলেম উদ্দীন, সম্পাদক হাসানুজ্জামান হাসু, ইউপি সদস্য ইকবাল হোসেন, রাশেদ হোসেন, আব্দুল গফুর। রামনগর ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়, বিট-২০ ফোরামের মাধ্যমে বিরোধ স্থানীয়ভাবে মিমাংসার বিষয়ে আলোচনা করা হয়।



