ফুলবাড়ীগেট(খুলনা) সংবাদদাতা ॥ যোগিপোল ইউনিয়ন নিয়ে ওয়ার্ডবাসীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা শুক্রবার রাতে স্থানীয় বালুর মাঠে অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকন। অনুষ্ঠানে বক্তৃতা করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্জ মোড়ল আনিছুর রহমান, ৩৩নংওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি প্রমুখ। বক্তারা আগামী ইউপি নির্বাচনে যোাগিপোল ইউনিয়নের উন্নয়ন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকনের দলীয় মনোনায়ন দাবি করেন।





