সতীঘাটায় আ.লীগের নির্বাচনী সভা

কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ যশোর সদরের রামনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সতীঘাটাস্ত রামনগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সদর উপজেলা উপ-নির্বাচনে চেয়ারম্যন পদে নূর জাহান ইসলাম নীরার নৌকা প্রতীকের পক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ হাসানুজ্জামান হাসু, ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা পূজা পরিষদ সভাপতি দুলাল সমাদ্দার, ইউপি সদস্য রাশেদ হোসেন, ওয়ার্ড সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

ভাগ