খেলার খবর

আফিফ-নাসুমে উড়ে গেল মাহমুদউল্লাহ একাদশ
স্পোর্টস ডেস্ক॥ আফিফ হোসেন ধ্রুবর অসাধারণ ব্যাটিংয়ের পর নাসুম আহমেদের বোলিং ঘূর্ণি। সঙ্গে আবু জায়েদ রাহিও ছিলেন দুর্দান্ত। এই তিনের আলো কাড়া দিনে নাজমুল একাদশের বিপে একরকম উড়ে গেল মাহমুদউল্লাহ একাদশ। শনিবার বিসিবি প্রেসিডেন্টস কাপে ১৩১ রানের বিশাল জয় তুলে নেয় নাজমুল একাদশ। তিন খেলায় দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে তারা। দুই দলের প্রথম দেখাতে ৪ উইকেটে জিতেছিল নাজমুল একাদশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নাজমুল একাদশ ৮ উইকেটে ২৬৪ রানের পুঁজি গড়ে। জবাবে ৩২.১ ওভারেই ১৩৩ রানে গুটিয়ে যায় মাহমুদউল্লাহ একাদশ। নাজমুল একাদশের বোলিং তোপে মাহমুদউল্লাহ একাদশে শুরু থেকেই ছিল আসা যাওয়ার মিছিল। ইমরুল কায়েসকে ফিরিয়ে আল-আমিন হোসেন উইকেট উৎসবের শুরু করেন। এরপর নাসুম, আবু জায়েদ যোগ দেন সেই মিছিলে। লেগ স্পিনার রিশাদ হোসেনও ছিল দুর্দান্ত। নাসুম, রাহি ৩টি করে উইকেট নিয়েছেন। রিশাদ নেন ২ উইকেট। আল-আমিনের শিকার ১টি। মাহমদুউল্লাহ একাদশের পে সর্বোচ্চ অপরাজিত ২৮ রান করেন নুরুল হাসান সোহান। ২৭ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। এর আগে নাজমুল একাদশের পে আফিফ হোসেন ধ্রুব মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ১০৮ বলে ১২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৯৮ রান করেন তিনি। ৯২ বলে ১ চারে ৫২ রান করেন মুশফিক। ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন ইরফান শুক্কুর। মাহমুদউল্লাহ একাদশের পে রুবেল হোসেন ৩টি ও ইবাদত হোসেন ২ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন আফিফ হোসেন।

তিন কোটির বিনিময়ে এক ম্যাচ খেলে বিদায় নিলেন বার্কোস
স্পোর্টস ডেস্ক॥ তিন কোটি টাকার বিনিময়ে মাত্র একটি ম্যাচ খেলেই বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্কের ইতি টানতে হলো আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোসকে। বৃহস্পতিবার দলের সঙ্গে শেষবারের মতো অনুশীলন করে সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে খেলা এই তারকা। অনেক আশা নিয়েই বার্কোসকে উড়িয়ে এনেছিল কিংস। করোনাকাল শুরুর আগে এএফসি কাপের প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপে একাই চার গোল করেন বার্কোস। এরপর করোনার কারণে খেলা স্থগিত হয়ে গেলে দেশে ফিরে যান। এএফসি কাপের নতুন সূচি হলে ক্যাম্পে যোগ দিয়েছিলেন বার্কোস। তার সঙ্গে কিংসের চুক্তির মেয়াদ ছিল আসছে ডিসেম্বর পর্যন্ত। এরপর তাকে ধরে রাখা যাবে না বলে আগেভাগেই বার্কোসকে বিদায় করে দিল কিংস। কাব সভাপতি ইমরুল হাসান বলেন, ‘চুক্তি অনুযায়ী তাকে দিয়ে হয়তো ফেডারেশন কাপটা খেলাতে পারতাম। কিন্তু আমাদের পুরো মৌসুমের জন্য একজন ভালোমানের স্ট্রাইকার প্রয়োজন। তাই তাকে আগেভাগেই ছেড়ে দিলাম।’

কোহলিদের বিরাট জয়
স্পোর্টস ডেস্ক॥ দুর্দান্ত খেললেন এবি ডি ভিলিয়ার্স। রাজস্থান রয়্যালসের বিপে হাত ছেড়ে প্রায় বেরিয়ে যাওয়া ম্যাচ জিতিয়ে ফিরলেন। ১৯তম ওভারে জয়দেব উনাদকটকে ২৫ রান নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এনে দিলেন বিরাট জয়। শনিবার দিনের প্রথম ম্যাচে ১৭৮ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে জয় তুলে নেয় বেঙ্গালুরু। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল রাজস্থান। স্টিভেন স্মিথ ও রবিন উথাপ্পার ব্যাটে ৬ উইকেটে ১৭৭ রানের পুঁজি গড়ে দলটি। স্মিথ ৩৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন। উথাপ্পা ২২ বলে ৭ চার ও ১ ছক্কায় করেন ৪১ রান। এ ছাড়া জস বাটলার ২৪, রাহুল তেওয়াতিয়া অপরাজিত ১৯ রান করেন। বেঙ্গালুরুর পে ক্রিস মরিস ৪ ওভারে ২৬ রান খরচায় ৪ উইকেট নেন। ল্য তাড়া করতে নেমে অ্যারন ফিঞ্চ (১৪) দ্রুতই ফিরে যান। দ্বিতীয় উইকেটে দেবদূত পাদিকল ও বিরাট কোহলির মধ্যে ভালো জুটি গড়ে উঠে। যদিও দুজন পর পর দুই বলে ফিরে যান। পাদিকল ৩৭ বলে ৩৫ ও কোহলি ৩২ বলে ৪৩ রান করেন। এই দুজন যখন ফেরেন, তখনো জয় থেকে বেশ দূরে বেঙ্গালুরু। কিন্তু ডি ভিলিয়ার্স উইকেটে এসেই ঝড় তোলেন। যে ঝড়ে সব শঙ্কা উড়িয়ে জয় তুলে নেয় বেঙ্গালুরু। ২২ বলে ৬ ছক্কা ও ১ চারে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। শেষ ১২ বলে ৩৫ রান প্রয়োজন ছিল বেঙ্গালুরুর। ১৯তম ওভারে উনাদকাটকে প্রথম তিন বলেই ছক্কা হাঁকান ডি ভিলিয়ার্স। ওই ওভারে সব মিলে ২৫ রান আসে। শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল বেঙ্গালুরুর। দুই বল হাতে রেখেই জয় তুলে নেয় কোহলির দল। আর্চারের করা ওভারটির চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন ডি ভিলিয়ার্স। ম্যাচসেরাও হয়েছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।

ক্রিকেটকে বিদায় জানালেন উমর গুল
স্পোর্টস ডেস্ক॥ সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের পেসার উমর গুল। শুক্রবার ঘরোয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সাউদার্ন পাঞ্জাবের কাছে হেরে তার দল বেলুচিস্তানের বিদায়ের পর এ ঘোষণা দেন পাকিস্তান জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ। ৩৬ বছর বয়সী উমর গুল বলেন, “দুই দশকে আমার কাব, শহর, রাজ্য ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য সম্মানের ছিল।” “ক্রিকেট খেলাটাকে আমি খুব উপভোগ করেছি, এটা আমাকে কঠোর পরিশ্রমের মূল্য, সম্মান, দায়বদ্ধতা ও দৃঢ়তা শিখিয়েছে। এই অভিযানের সময়টায় আমি এমন সব মানুষের দেখা পেয়েছি, যারা আমাকে সহযোগিতা করেছে এবং সমর্থন দিয়েছে। আমাকে সমর্থন দেওয়ায় সেই সব মানুষজন, আমার সতীর্থ ও সহকর্মীদের আমি ধন্যবাদ দিতে চাই।” বয়সভিত্তিক ক্রিকেট ও ২০০২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা উমর গুল আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০০৩ সালে। দণি আফ্রিকায় অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির জের ধরে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের মতো তারকা পেসাররা অবসরে যাওয়ায় ওই সময়টায় সংকটের মধ্যদিয়ে যাচ্ছেল দেশটি।২০০৩ সালের এপ্রিলে শারজায় জিম্বাবুয়ের বিপে ওডিআই খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু হয় উমর গুলের পথ চলা। নিজের সময়ে হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সেরা পেসার। ২০০৯ সালে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখা গুল আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে তার উইকেট ৪২৭টি। পাকিস্তানের বেশ কিছু রেকর্ড আছে তার দখলে। বেশি দ্যুতি ছড়িয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে। পাকিস্তানের পে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি উইকেট শিকার দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন তিনি। তার শীর্ষে যিনি কেবল শহীদ আফ্রিদি।

পিএসজির জয়ে এমবাপের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক॥ দুর্বল নিমকে পাত্তাই দিল না পিএসজি। ম্যাচের শুরুতেই দশজনের দলে পরিণত হওয়া প্রতিপটির মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে প্যারিসের কাবটি। তাতে জোড়া গোল করে বড় অবদান রেখেছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। লিগ ওয়ানে শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে ৪-০ ব্যবধানের জয় পায় শিরোপাধারী পিএসজি। দুই অর্ধে দুটি গোল করেন এমবাপে। একটি করে গোল করে অবদান রাখেন ডিফেন্ডার আলেসান্দ্রো ফোরেনজি ও অ্যাটাকিং মিডফিল্ডার পাবলো সারাবিয়া। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজি’র পয়েন্ট দাঁড়িয়েছে সাত ম্যাচে ১৫। দিনের অপর ম্যাচে দিজওঁ’র মাঠে ১-১ গোলে ড্র করা রেনে। পিএসজি’র বিপে খেলার দ্বাদশ মিনিটেই দশজনের দলে পরিণত হয় নিম। অতিথি দলের আর্জেন্টাইন মিডফিল্ডার লিনদ্রো পেরেদেসকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন ডিফেন্ডার লইক ল্যান্ড্রে। ম্যাচের পুরোটা সময় জুড়ে আধিপত্য দেখায় পিএসজি। ৩২তম মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপে। রাফিনিয়ার দ্রুত গতির পাসে বল পেয়ে শূন্য গোলপোস্টে বল জড়ান ফরাসি এই তারকা। তার এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় টমাস টুখেলের দল। শেষ দিকে এগারো মিনিটের ব্যবধানে তিনটি গোল পায় তারা। ৭৭তম মিনিটে ছয় গজের বক্স থেকে হেডে জালে বল জড়ান ইতালিয়ান রাইট-ব্যাক ফোরেনজি। ৮৩ তম মিনেটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এমবাপে। সারাবিয়ার পাসে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন তারকা এই ফরোয়ার্ড। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে স্বাগতিক দলের কফিনে শেষ পেরেক ঠুকেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার সারাবিয়া।

কপিলমুনিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কপিলমুনি (খুলনা ) সংবাদদাতা ॥ কপিলমুনিতে শনিবার সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত খুঁজেফিরি ও স্মৃতির পাতা ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত য়েছে। খেলায় খুঁেজ ফিরি একাদশ এক গোলে জয়লাভ করে। উৎসবমুখর খেলায় উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য শেখ আব্দুর রশিদ,এম.বুলবুল আহম্মেদ,এস.এম.মোস্তফিজুর রহমান পারভেজ,জি.এম.আব্দুল্লাহ,আব্দুর রহমান। খেলায় নতুন ও পুরাতনদের মিলন মেলায় পরিণত হয়।

ভাগ