খাজুরা (যশোর) অফিস ॥ যশোরের খাজুরায় আট দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট যুব সমাজের উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে যশোরের বাঘারপাড়া ফুটবল দল ও মাগুরার শালিখা সিংড়া ফুটবল দল। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে অমীমাংসিত হওয়ায় সরাসরি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে বাঘারপাড়া দল ৫-৩ গোলে সিংড়া দলকে হারায়। আগামী সোমবার একই ভ্যেনুতে নির্ধারিত সময়ে টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। অংশ নেবে যশোরের বেনাপোল ফুটবল দল ও বাঘারপাড়ার নারিকেলবাড়ীয় ফুটবল দল।




