ফুলতলা (খুলনা) অফিস ॥ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বিশ্ববাসী মরণব্যাধি করেনা ভাইরাসের প্রধান প্রতিরোধ হিসেবে হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও পরিস্কার পরিচ্ছন্ন থাকা। জাতীয় স্যানিটেশন দিবস ও বিশ্ব হাত ধোয়া দিবস থেকে এ শিক্ষা নিয়ে সকলকে যথাযথ নিয়মে পরিস্কার পরিচ্ছন্ন ও হাত ধোয়ার ওপর গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সাদিয়া আফরিন। স্বাগত বক্তৃতা করেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোছা. নাসরিন আক্তার। অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুলি বিশ্বাস, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ফারজানা ফেরদৌস নিশা, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মাও. সাইফুল হাসান খান প্রমুখ। পরে নারায়ণ চন্দ্র চন্দ এমপি উপজেলা অডিটরিয়ামে পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন, ইউএনও সাদিয়া আফরীন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, ওসি মাহাতাব উদ্দিন। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল হাজরার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, প্রভাষক গৌতম কুন্ডু, বণিক নেতা রবিন বসু, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, দুলাল চন্দ্র সরকার, পরিমল কান্তি বিশ্বাস, শেখর সুর। সভায় সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধিসহ ২৬ বিধি মেনে এবং সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে দুর্গা উৎসব পালনের আহবান জানানো হয।





