তালায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ দেশব্যাপী নারী ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে সাতক্ষীরা তালায় মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে তালা প্রেস কাবের সামনে দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের (ডিইএফ) আয়োজনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক মিজানুর রহমান, দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী ফারজানা কবির, ফিল্ড ফ্যাসিলিটেটর বাহারুল ইসলাম, হিসাব রক্ষক বিপব মন্ডল, ললিত সরকার, পার্বতী দাস, প্রতিমা সরকার, সচিত্রা সরকার প্রমুখ। এসময় বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটের এমসি কলেজে নববধুকে গণধর্ষসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও যৌন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ভাগ