শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ এবং মালিককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন তার কার্যালয়ে আদালত বসিয়ে ড্রেজার মালিক তরিকুল ইসলামকে ওই দ- প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ড্রেজার মালিক তরিকুল ইসলাম শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের দণি বাধাল গ্রামের সাখাওয়াত মৃধার ছেলে। তিনি কয়েকদিন ধরে খোন্তাকাটা ইউনিয়নের তালতলী এলাকার খালে ড্রেজার স্থাপন করে বালি তুলছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, তরিকুল ইসলামকে কয়েকমাস আগে সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি অমান্য করে আবার অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন শুরু করায় তার বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলো।





