স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ দেশব্যাপী নারী ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেশবপুর শাখার উদ্যোগে বৃহ¯পতিবার বিকেলে কেশবপুর উপজেলা সদরের ত্রিমোহিনী সড়কে মানববন্ধন হয়েছে। কৃষক নেতা পীর আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা সিপিবি’র সাধারণ স¤পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান । বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য কমরেড আব্দুল মজিদ, যশোর জেলা কৃষক সমিতির সাধারণ স¤পাদক কমরেড মফিজুর রহমান নান্নু , বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতা উত্তম রায় , ছাত্র ইউনিয়নের আহবায়ক মাজিদুল ইসলাম প্রমুখ।





