স্টাফ রিপোর্টার, কেশবপুর ( যশোর) ॥ কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কেশবপুরের ৯১ টি মন্দির কমিটির সভাপতি ও স¤পাদকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় মন্দির চত্বরে বৃহ¯পতিবার সকালে কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেশবপুর থানা পুলিশের ওসি জসীমউদ্দিন। উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ স¤পাদক গৌতম রায়ের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক সুকুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, নুরুল ইসলাম, কেশবপুর প্রেসকাবের যুগ্ম সাধারণ স¤পাদক উৎপল দে, পূজা পরিষদ নেতা স্বপন মুখার্জী, নিখিল চন্দ্র দাস, কার্তিক রায়, উজ্জ্বল মুখার্জী, হরেন্দ্রনাথ বিশ্বাস, প্রদত্ত বিশ্বাস, বিশ্বনাথ হালদার প্রমুখ।




