ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার পল্লীতে এক গৃহবধু ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে ঝিকরগাছা সদর ইউপির মির্জাপুর গ্রামে। খবর পেয়ে রাতেই থানা পুলিশ মূল আসামি রুফি মিয়া ওরফে শুভ (২৬) কে আটক করেছে। ধর্ষিতার স্বামী জানিয়েছেন, প্রতিবেশি রুফি মিয়া ওরফে শুভ মোবাইলে তার স্ত্রীকে বাড়ির পাশের রাস্তায় আসতে বলে। তার স্ত্রী রাস্তায় আসলে হাত ধরে মাঠের দিকে নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিত ভাবে তাকে শুভসহ ৪ জন পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় বৃহস্পতিবার ঝিকরগাছা থানায় ধর্ষিতার স্বামী বাদি হয়ে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৯। ঘটনার পর থেকেই অন্য ৩ আসামি পালাতক রয়েছে বলে থানার ডিউটি অফিসার সাহিদুজ্জামান জানিয়েছেন।





