চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে যশোরের চৌগাছা উপজেলায় রাইটস যশোরের প্লাটফর্র্ম গঠন করা হয়েছে। এ উপলে বৃহ¯পতিবার বেলা ১১ টায় রাইটস যশোরের আয়োজনে সরকারি কর্মকর্তা, সংবাদিক, জনপ্রতিনিধি, শিক, ছাত্র, এনজিও কর্মীদের নিয়ে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষক কর্মকর্তা সালমা আক্তার। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সময়াজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আছিয়া খাতুন। পরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে আহবায়ক, প্রভাষক আলাউদ্দীন ও সমাজ কর্মী রাফেজা বেগমকে যুগ্ম আহবায়ক এবং উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি পৌর কাউন্সিলর আতিয়ার রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির উপজেলা নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখবে ।





