বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের ফকিরহাটে সুমী আক্তার পুতুল (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় প্রতিবেশি ইব্রাহীম মাতব্বরের মাছের ঘের থেকে পুলিশ ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে। সে ফকিরহাট উপজেলার মানসা-বাহিরদিয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের সিদ্দিক শিকদারের স্ত্রী। পুলিশ ও পরিবার জানায়, ফজরের নামাজ পড়ে হাঁটতে যান সুমী আক্তার পুতুল। এরপর বেলা সাড়ে টার দিকে এলাকাবাসী মরদেহ ঘেরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় ফকিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




