বিএনপি নেতা জলিল খান ও নাজির উদ্দিনের সুস্থতা কামনা

খুলনা ব্যুরো ॥ খুলনা সদর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল খান কালাম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পিত্তথালির পাথর অপারেশনের পর চিকিৎসাধীন রয়েছেন। অপর দিকে ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির উদ্দিন আহমেদ নান্নু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আব্দুল জলিল খান কালাম ও নাজির উদ্দিন আহমেদ নান্নুর আশুরোগ মুক্তি এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তারা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন মহান সৃষ্টি কর্তার কাছে সকলের এই প্রার্থনা বিবৃতিদাতারা হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, অ্যাড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

ভাগ