পাইকগাছায় চরমপন্থি দলের পরিচয়ে সাংবাদিকের কাছে চাঁদা দাবি

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় মুঠো ফোনে সাংবাদিক এস,এম, আলাউদ্দিন সোহাগের কাছে মেজর জিয়া পরিচয় দিয়ে বিশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা দাবিকারী নিজেকে চরমপন্থি দলের সদস্য হিসেবেও পরিচয় দেয়। চাঁদা না দিলে তাকেসহ স্ত্রী সন্তানদের হত্যা করার হুমকিও দেয়া হয়েছে। এ ঘটনায় পাইকগাছায় থানায় জিডি হয়েছে। জিডি সূত্রে জানা যায়, সোমবার দুপুর ০২.২৩ টায় ০১৭৪৫৭৮১০৭৬ নম্বর থেকে ০১৯১১১৯১৮৯৯ নম্বরে ফোন করে মেজর জিয়া পরিচয় দিয়ে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে সাংবাদিক আলাউদ্দিন সোহাগের স্ত্রী ও সন্তানদের জীবন নাশের হুমকি দেয়। সে নিজেকে চরমপন্থি দলের পরিচয় দেয়। তাদের অনেক লোক জেলে আছে। তাদের মুক্ত করতে অনেক টাকার প্রয়োজন। এ বিষয়ে এসএম আলাউদ্দিন সোহাগ বাদি হয়ে পাইকগাছায় থানায় গতকাল বুধবার অজ্ঞাত নামে জিডি করেছেন। যার নং- ৬৩১।

ভাগ