দাবা পরিষদের পরিচিতি সভা

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া নবগঠিত দাবা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শরিফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন- দাবা পরিষদের সম্পাদক সাহিদ হোসেন লাল বাবু, সহ-সভাপতি এহসানুল হক সুমন, যুগ্ম সম্পাদক সেলিম শিকদার, সদস্য নজরুল ইসলাম, সায়েদা বানু, মেজবাহুল কবির তপু, আবু সাঈদ, শেখ আবুল খায়ের প্রমুখ। এ সময় দাবা পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দাবা পরিষদের নেতৃবৃন্দ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ভাগ