নওয়াপাড়া পৌরসভায় চারটি নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় চারটি নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার এ চারটি নতুন রাস্তার কাজের উদ্বোধন করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত। নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক চারটি রাস্তা পৌরসভার ৮নং ওয়ার্ডের মাইলপোস্ট, ৬নং ওয়ার্ডের গুয়াখোলা ওয়াপদা সংলগ্ন নওয়াপাড়া মডেল স্কুল টু বিশ্বাস বাড়ি, ৪নং ওয়ার্ডের কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা এবং চেঙ্গুটিয়ার আমডাঙ্গা। আড়াই কোটি টাকা ব্যয়ে চারটি নতুন রাস্তার নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়াই এ খান। পৃথক চারটি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ, শাহ্ জোবায়ের, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাশেদা খানম লিপি, শিরিনা বেগম, নওয়াপাড়া প্রেস কাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নির্বাহী প্রকৌশলী অসিম কুমার সোম প্রমুখ।

ভাগ