স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাট্য সংগঠন বিবর্তন যশোরের ৩১ বছরপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিনে ফলদ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। সবুজ শহরের প্রত্যাশায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে ১২ অক্টোবর এ কার্যক্রম শুরু হয়। ‘সংগ্রামে সৃজণে মানুষের পাশে, মানুষের সাথে’ শ্লোগানকে সামনে রেখে ‘ব্লাড ডোনার ব্যাংক’ গঠনের লক্ষ্যে রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে সংগঠন কার্যালয়ে ৯ অক্টোবর এ উৎসব শুরু হয়েছে। বিবর্তন যশোরের ৩১ বছর পূর্তি উদযাপন কমিটির উদ্যোগে উৎসব উপলক্ষে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। বিবর্তন যশোরের গণমুখী কার্যক্রমের অংশ হিসেবে শহরের উপশহর কলেজ চত্বরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ শাহীন ইকবাল। করোনাকালীন বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ উপলক্ষে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান দুলু। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতজন দীপংকর দাস রতন। শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের সহকারী শিক্ষক শাজাহান আলী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসম্পাদক রফিকুল ইসলাম ও সাংস্কৃতিক সংগঠন শিল্পী সৃষ্টি যশোরের সাধারণ সম্পাদক মাহবুবুল হক রবি। সঞ্চালনা করেন উৎসব আয়োজন কমিটির সদস্য শফিকুল আলম পারভেজ। এরপর যশোর বালিকা বিদ্যালয় ও গ্রীণ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুণ অর রশিদ, সম্মিলিত সাংস্কৃতি জোটের কেন্দ্রীয় সদস্য সুকুমার দাস, যশোর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর, গ্রীণ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি প্রণব দাস, বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি, বিবর্তন যশোরের ৩১ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক নওরোজ আলম খান চপল, সদস্য সচিব দীপংকর বিশ্বাসসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।





