মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ উপলক্ষে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরষ্কৃত করেছে। রোববার ওয়ার্ল্ডভিশন কার্যালয় মিলনায়তনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ প্রেসকাবের সভাপতি মেহেদী হাসান লিপন। ওয়ার্ল্ডভিশনের ভারপ্রাপ্ত ম্যানেজার স্টিফান রিনো নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রাম অফিসার মো. নিজাম উদ্দিন, সমর হালদার ও মিল্টন বাবু বিশ^াস। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী জুনিয়াদ ফকির, শাহানা আকতার, আব্দুল্লাহ আল মুহিন, প্লাবন হালদার, বায়হান তালুকদার, সাদিয়া আকতার, লামিয়া জান্নাত, জান্নাতুল মীম , আতিয়া আকতারকে পুরষ্কৃত করা হয়।




