ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে চৌগাছায় বাসদের মানববন্ধন

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে চৌগাছায় মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বক্তারা সারাদেশে ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, খুন-গুম ও দুর্নীতি বন্ধ এবং ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান । রবিবার বিকেলে উপজেলা বাসদের আয়োজনে পৌর শহরের মুক্তিযোদ্ধা ভাস্কর্য মোড়ে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তৃতা করেন, উপজেলা বাসদের সমন্বয়ক সহকারী অধ্যাপক আলাউদ্দিন, চৌগাছা উপজেলা বাসদের সাধারণ স¤পাদক আব্দুল মালেক, সহকারী অধ্যাপক আব্দুল মাজিদ, বাসদ নেতা জাহিদুল ইসলাম, রফি উদ্দিন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিার্থী নিশাত আনজুম মিথিলা খাতুন, বাসদ নেতা ইমরান আহমেদ, জিন্নাত আলী প্রমুখ।

ভাগ