বাগেরহাটে নারী জনপ্রতিনিধিদের বাজেট প্রশিক্ষণ

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের পরিকল্পনা ও বাজেট বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। রবিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাগেরহাট কার্যালয়ে এ প্রশিক্ষণ হয়। রুপান্তরের জেলা সমন¦য়কারী আলমগীর হোসেন মিরুর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট নারী উন্নয়ন ফোরামের সভাপতি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন। রুপান্তরের সদর উপজেলা সমন্বয়কারী শিল্পী আক্তারের পরিচালনায় প্রশিক্ষণে অপরাজিতা প্রকল্পর জেন্ডার েেট্রনিং অফিসার মোরসেদা খাতুন দিলারা ফেসিলেটরের দায়িত্ব পালন করেন। এ সময় বাগেরহাট সদর উপজেলার নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের মধ্যে পরিকল্পনা ও বাজেট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

ভাগ